দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমার্ধজুড়ে দাপুটে ফুটবল খেলে অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্পেন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখা স্পেন কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ম্যাচের ৩৬তম মিনিটে।
মার্ক কুকুয়েরার বাড়ানো পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি স্প্যানিশ এই ফরোয়ার্ডের তৃতীয় গোল।
প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল স্পেন। তবে অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজারের একাধিক দুর্দান্ত সেভ এবং গোলপোস্টের সহায়তায় ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।
অন্যদিকে, আক্রমণে খুব বেশি কার্যকর হতে পারেনি অস্ট্রিয়া। স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে প্রথমার্ধে বেশিরভাগ সময়ই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে তাদের।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারে কি না স্প্যানিশরা, নাকি ম্যাচে ফিরতে সক্ষম হয় অস্ট্রিয়া।
জে আই